মীর সাজু,ভোলা দঃ প্রতিনিধি: ভোলার চরফ্যাশন সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে উন্নত মানের চিকিৎসা যন্ত্রপাতির অভাবে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা। প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সুবিধা না থাকায় স্থানীয় জনগণ বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।
হাসপাতালে ভর্তি ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি না থাকায় তাদের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। এতে বাড়ছে চিকিৎসা ব্যয়, সময় নষ্টের পাশাপাশি রোগীদের দুর্ভোগও বেড়েছে কয়েকগুণ।
স্থানীয় একাধিক রোগী জানান, “সরকারি হাসপাতালে আসি কম খরচে চিকিৎসা পাবো বলে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে যেতে হয়, এতে খরচ আরও বেড়ে যায়।”
অনেক ক্ষেত্রে জটিল রোগে আক্রান্ত রোগীরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা রাজধানী ঢাকার বিভিন্ন বড় হাসপাতালে ছুটে যাচ্ছেন। এতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সচেতন মহলের দাবি, দ্রুত সময়ের মধ্যে চরফ্যাশন সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন ও সেবার মান উন্নত করা জরুরি। তা না হলে স্বাস্থ্যসেবায় বৈষম্য আরও বাড়বে এবং সাধারণ মানুষ তাদের প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত হতে থাকবেন।
উপজেলাা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান,গত ২২ শে জুলাই দায়িত্ব গ্রহণের পর থেকে আশরাফুল ইসলাম জানান,চরফ্যাশন হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরিছন্নতার কাজের বিষয়টি নজর দেওয়া হয়েছে।তিনি উল্লেখ করেন, পরিছন্নতা ও সুন্দর পরিবেশে চিকিৎসা সেবা নিশ্চিত করতে যেসকল পদক্ষেপ নেওয়া সম্ভব তা বাস্তবায়নের চেষ্টা চলছে।
আজ সকালে সেবা প্রদান কালে তিনি বলেন, রোগীদের খুব ভালোভাবে সেবা দেয়া হচ্ছে এবং মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চরফ্যাশন হাসপাতালের কর্তৃপক্ষ নিরর্লস ভাবে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে ভোলা-৪ আসনের এম পি এবং যুবদলের সাধারন সম্পাদক ও চরফ্যাশনের ও মনপুরার যুবরত্ন জনাব মোঃ নুরুল ইসলাম নয়ন এম পি মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।
টি,এস আশরাফুল ইসলাম জানান,
এ বিষয়ে ভোলা-৪ আসনের এম পি এবং যুবদলের সাধারন সম্পাদক ও চরফ্যাশনের ও মনপুরার যুবরত্ন জনাব মোঃ নুরুল ইসলাম নয়ন এম পি মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।
চরফ্যাশন সরকারি হাসপাতালে উন্নত যন্ত্রপাতির সংকটে, চরম ভোগান্তিতে রোগীরা