জুলাইস্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

জুলাইস্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

টুটুল সরকার : রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
‎
‎বুধবার ১৪ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
‎
‎জানা গেছে, রাত পৌনে ১১টার দিকে হঠাৎ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এক সিএনজিচালক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
‎
‎ঘটনার পর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
‎
‎এদিকে খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
‎