মীর সাজু ভোলা প্রতিনিিধ: লর্ড হার্ডিঞ্জ ১ নং ওয়ার্ড ফাতেমা বাদ বেতুয়া স্লুইস খালের ভাঙন দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। খালের ভাঙনের কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ভাঙন সমস্যার সমাধান না হওয়ায় আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, খালের ভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। বর্ষা মৌসুমে ভাঙন আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বসতবাড়ি, ফসলি জমি, চলাচলের পথসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসীর প্রশ্ন, লটারিন্স-বেতুয়া স্লুইস খালের ভাঙন রোধ করবে কে? স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কি মিলবে না এর স্থায়ী সমাধান?
ভুক্তভোগী জনগণ দ্রুত ভাঙনকবলিত স্থান পরিদর্শন করে জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কারকাজের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর একটাই দাবি—আর অবহেলা নয়, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে লটারিন্স-বেতুয়া স্লুইস খালের ভাঙন রোধ করা হোক এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করা হোক।