তামাক নিয়ন্ত্রণে বড় বাধা তামাক কোম্পানির হস্তক্ষেপ, শাস্তির দাবি

তামাক নিয়ন্ত্রণে বড় বাধা তামাক কোম্পানির হস্তক্ষেপ, শাস্তির দাবি

স্টাফ রিপোর্টার, ঢাকা : তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রধান বাধা হিসেবে কাজ করছে তামাক কোম্পানিগুলোর আগ্রাসী হস্তক্ষেপ। সিএসআর (CSR) কার্যক্রমের আড়ালে ইতিবাচক ভাবমূর্তি গড়ে আইন লঙ্ঘনের অপচেষ্টা চালাচ্ছে তারা। আইন ভঙ্গকারী তামাক কোম্পানিগুলোকে শাস্তির আওতায় এনে আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আজ বিকেলে ডাব্লিউবিবি ট্রাস্টের সভাকক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউবিবি ট্রাস্টের যৌথ আয়োজনে ‘তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলা হয়।
বাংলাদেশ তামাক বিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য নীতি বিশ্লেষক এড. সৈয়দ মাহবুবুল আলম, গাউস পিয়ারী, আমিনুল ইসলাম সুজন, হামিদুল ইসলাম হিল্লোল ও সৈয়দা অনন্যা রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সামিউল হাসান সজীব এবং সঞ্চালনা করেন নাজমুন নাহার নিপা।
সভায় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি (FCTC) অনুচ্ছেদ ৫.৩ অনুযায়ী তামাক কোম্পানির হস্তক্ষেপের তথ্য-প্রমাণ সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বর্তমান যুগের ফেসবুক, ইউটিউব, পডকাস্টসহ নিউ মিডিয়া ব্যবহার করে জনস্বার্থে তামাক বিরোধী প্রচারণা জোরদার করার তাগিদ দেওয়া হয়।