টাইমস২৪ ডটনেট : ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গুলিতে নিহত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিন রুপা হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এ সংক্রান্ত বিষয়ে জারি করা রুলের শুনানি নিয়ে রোববার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা।