ঢাকায় হত্যা করে ডিমলায় এনে মাটিচাপা  এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ

ঢাকায় হত্যা করে ডিমলায় এনে মাটিচাপা  এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ

কাওসার আহমেদ: ঢাকায় কিশোর রাকিব ইসলামকে (১৭) নিজের কক্ষে হত্যার পর কার্টনে ভরে বাসে করে নীলফামারীর ডিমলায় এনে লাশ মাটিচাপা দেয় বন্ধু আবদুল্লাহ আল মামুন। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ভুক্তভোগীকে জীবিত দেখিয়ে ভিডিও বানিয়ে পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়   চার  লাখ টাকা মুক্তিপণ।

অবশেষে  এ ঘটনার রহস্য উন্মোচন করে অভিযুক্ত আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নীলফামারীর ডিমলা থেকে মাটি খুঁড়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়।

ঢাকায় ফিরে মামুন নিখোঁজ রাকিবকে জীবিত দেখিয়ে এআই প্রযুক্তির সহায়তায় কৃত্রিম ভিডিও তৈরি করে পরিবারের কাছে পাঠায় এবং কয়েক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ছেলেকে ফিরে পাওয়ার আশায় পরিবার চার লাখ টাকা পরিশোধ করলেও রাকিবকে মুক্তি দেওয়া হয়নি।
পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে ঢাকায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৩ অক্টোবর ঢাকা থেকে মামুনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই সে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেয়। এ ঘটনায় ৫ অক্টোবর রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।