টাইমস ২৪ ডটনেট : নাটকের পর নাটক, চরম নাটক। এমনটাই ঘটেছে বিগবস এর সেটে। ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাওয়া রাজবীর তার গেম প্ল্যান দিয়ে বদলে দিলেন খেলার মোড়! রাজবীরের গেম প্ল্যানের শিকার হলেন তনুশ্রী। আর এই ঘটনায় শুধুমাত্র বোড়ে হিসেবেই ব্যবহার হচ্ছেন, এটাও তিনি বুঝতে পারেন। ঘটনাটা কিভাবে ঘটলো এই সম্পর্কে জেনে নেওয়া যাক।
তনুশ্রীকে খাঁচার বাইরে আনার লক্ষ্যে ফন্দি আঁটেন রাজবীর। আর এই লক্ষ্য নিয়েই রাজবীর। জয়িতা কে। জয়িতাকে উৎসাহের নামে তাতিয়ে দিয়ে রাজবীর এবং পরামর্শ দেয় 'সব রাগ গিয়ে তনুশ্রীর উপর দেখাও, বাকিটা পরে একসঙ্গে মিটিয়ে নেব।' এমনকি জয়িতাকে তনুশ্রী জামা কাপড় ছুড়ে ফেলে দেওয়ার পরামর্শ দেয় রাজবীর।
রাজবিরের এই উস্কানি পেতে তৎপর হয়ে ওঠে জয়িতা। গেমের ঘরে ঢুকতেই তার ওপর চিৎকার করে ওঠে তনুশ্রী মেজাজ হারাম জয়িতা। তনুশ্রী তাকে টন্টিং করতেই মেজাজ হারিয়ে জয়িতা তনুশ্রীর টয়লেট্রি ব্যাগ সটান বাইরে ছুড়ে ফেলে দেন! এবং তার থেকেও বড় বিপত্তির কথা তনুশ্রীর ব্যাগে থাকা স্যানিটারি ন্যাপকিনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
পরিস্থিতি বেগতিক বুঝেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মনামী। বাধা দেওয়ার চেষ্টা করেন জয়ীতাকে। এরপর তিনি তনুশ্রীর ব্যাগ গুছিয়ে দিতে যান। সেই সময় গর্জে ওঠেন তনুশ্রী। রাগে ফেটে পড়ে তিনি। তিনি জানান 'কেউ যেন তাঁর ব্যাগে হাত না দেয়।' মনামী জানান স্যানিটারি প্যাড পড়েছিল তাই তিনি গুছিয়ে দেন। এই ঘটনার প্রসঙ্গেই তনুশ্রী বলেন ‘স্যানিটারি প্যাড পড়ে রয়েছে তো কি হয়েছে? ওটা সবার প্রয়োজন, সবাই এই বিষয়ে জানেন, সব মেয়েদেরই লাগে।’
এই ঘটনায় ঘরে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হলে ভরত সোহিনী সৃজলা একসঙ্গে জয়িতার এই আচরণের তীব্র নিন্দা করেন পর যোগ দেন শান্ত স্বভাবের দিপেন্দু। তিনিও যথাযোগ্য প্রতিবাদ করেন দেখেই নিজের চাল সবার সামনে প্রকাশ করেন। বুক ফুলিয়ে জানান দেন ‘এটা তার গেম প্ল্যান ছাড়া আর কিছু নয়।’
জয়িতাকে গিয়ে ঘটনার সমস্ত বিবরণ জানিয়ে তাকে রাজবীরের ফন্দি সম্পর্কে বলে দেন সৃজলা গুহ। জয়িতাকে সতর্কবার্তা দেন তিনি- 'রাজবীর আড়ালে থেকে তোমাকে দিয়ে সব করাচ্ছে। মুখ পুড়ছে তোমার। স্যানিটারি ন্যাপকিন ফেলে এই তুলকালামের পর তোমার সম্মানটাই নষ্ট হল।' মনামিও শেষ পর্যন্ত জয়িতাকে পরিস্থিতি সম্পর্কে বোঝাতে পেরেছেন।