বাংলাদেশ

বিআরটিএর উদ্দ্যেগে যাত্রীদের নিরাপত্তায় সার্বক্ষণিক মনিটরিং

আবু জাফর: ঈদুল আযহা উদযাপন শেষে যাতে যার যার কর্মস্থলে মানুষ নিরাপদে ও নির্বিগ্নে আসতে পারে সেই লক্ষ্যে বিআরটিএ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা বিভাগসহ তাদের নিজস্ব ভিজিলেন্স টিম কাজ করে যাচ্ছে। বর্তমান বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমান-এর নির্দেশনায় প্রকৌশল বিভাগের পরিচালক সফিকুজ্জামান ভূইয়ার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। বিআরটি-এর কেন্দ্রীয় কট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত যাত্রী এবং অতিরিক্ত গতি নিয়ে যাতে গাড়ি চলতে না পারে সে জন্য বিআরটিএর ৬১টি মোবাইল কোর্ট চলমান রয়েছে।
বিআরটিএ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন এলাকার চারটি টার্মিনালসহ প্রত্যেক জেলার টার্মিনালে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ভিজিলেন্স টিম কাজ করছে।বিআরটি-এর পক্ষ থেকে বিভিন্ন টার্মিনালে মাইকিং করে জনগণকে সচেতন করার জন্য যাতে বাসে অতিরিক্ত যাত্রী বহন করা না হয় এবং অতিরিক্ত গতি নিয়ে যাতে ওভারটেকিং করা না হয় সেজন্য বারবার সতর্ক করা হচ্ছে।এছাড়াও এভারই প্রথমবারের মতো জেলা প্রশাসক পুলিশ বিভাগ ও বিআরটি-এর কর্মকর্তা ও মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে গাড়ি ছাড়ার পূর্বে চালকদের সচেতনমূলক ব্রিফিং করা হচ্ছে। গত ৩০ মে বিআরটিএ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে মাইকিং-এর মাধ্যমে নিরাপত্তা বিষয়ক নির্দেশনা দেয়া হয়েছে।হাইওয়েতে মোটরসাইকেলর গতি নিয়ন্ত্রণের জন্য বিশেষ অভিযান চলমান রয়েছে।এমন উদ্দ্যেগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ, সাধারণ যাত্রীরা স্বচ্ছন্দে নিজ গন্তব্য ফিরতে কারো কোন সমস্যার সৃষ্টি হচ্ছে না।

Related Articles

Back to top button