জাতীয়

প্রস্তর যুগে আটকে আছেন ট্রাম্প : ইরান

টাইমস ২৪ ডটনেট: যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অর্থায়নের অভাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ওই সমালোচনা করেছেন তিনি।চলতি সপ্তাহে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকার চিকিৎসা এবং শিশু সেবা খাতে অর্থায়ন করতে পারছে না। কারণ বর্তমানে সামরিক ব্যয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরিফ লিখেছেন, ‌‌‘‘ট্রাম্প গত রাতে যুদ্ধের অজুহাত দেখিয়ে মার্কিন জনগণের জন্য শিশু সেবা এবং স্বাস্থ্যসেবা প্রদানে তার অক্ষমতার কথা বলেছেন। আর আজ তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতু ধ্বংস করার হুমকি দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘‘যে ব্যক্তি অন্যদের হুমকি দেওয়ার জন্য নিজের দেশের মানুষের কল্যাণ বিসর্জন দেয়, সে এখনও প্রস্তর যুগে পড়ে আছে। তবে ইরান একটি ভিন্ন পথ বেছে নিয়েছে, চাপের মধ্যেও দেশ গড়া।’’
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে বোমা মেরে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছেন।
এদিকে, রোববার ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সব কিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে, এরকম আর হয়নি। এখনই (হরমুজ) প্রণালি খুলে দাও, পাগল বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে। শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো।

সূত্র: আল জাজিরা।

 

Related Articles

Back to top button