বাংলাদেশ
তেজগাঁও ২৬ নং ওয়ার্ড যুবদলের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় সোমবার বিকেলে রাজধানী ঢাকা তেজগাঁও ২৬ নং ওয়ার্ড যুবদলের পক্ষে ইফতার বিতরণ করা হয়।ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নিরবের পক্ষে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তেজগাঁও ২৬ নং ওয়ার্ডের সাবেক ছাত্রনেতা আল ফারাবী। এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন “যাদের ত্যাগ আর আপসহীন নেতৃত্বে এ-ই দেশ বারবার খুঁজে পেয়েছে আলোর দিশা,আজ তাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি “



