বাংলাদেশ

মোহাম্মদপুরে ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাইমস ২৪ ডটনেট : রাজধানীর মোহাম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) হুমায়ুন রোডের একটি মাঠে স্থানীয় যুবদল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল। স্থানীয় যুবদল নেতা রহমত হোসেন জয়ের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলটি আয়োজিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন মোড়ল বলেন, “আমি এই মাটিরই সন্তান। আপনাদের সঙ্গে ইফতারের এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত আপ্লুত। আমি সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আমাকে আপনাদের ঘরের সন্তান মনে করবেন। আগামী দিনে এই এলাকার জনপদ ও সাধারণ মানুষের যেকোনো সমস্যায় বিএনপি ও যুবদলের কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবে। স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪ শতাধিক মানুষ এই ইফতার মাহফিলে অংশ নেন। ধনী-দরিদ্র ও সাধারণ মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং দলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Related Articles

Back to top button