মতামত

স্মৃতির পাতা থেকে ঈদ মোবারক

সৈয়দা রাশিদা বারী

ওগো আমার মনের স্মরণীয়, বরণীয়, আজে এ আনন্দ দিনে, হৃদয়ের পলে পলে ভেসে উঠেছে তব মুখ।
জেগে উঠেছে যুগ যুগান্তের হারিয়ে যাওয়া স্মৃতিকথা।

আজ কতকাল কেটে গেছে তবশনে নাই পরিচয়,
নাই দেখা তব মুখ।
ভুলে যাওয়া গীতি হয়ে, আমার প্রতীক্ষার প্রান্তে ক্ষয়ে গেছো, তুমি সেই কবে।
সেই কবে কেটে গেছে বাদলের ধারা!
চেয়ে চেয়ে থেকে নিভে গেছে
আখি তারা।

ওগো সুদুরিয়,
আজ বেদনার দার বয়ে সেই মুখ। সেই তুমি স্মৃতি হয়ে কেন এ অনন্ত পারে?
যা হারিয়ে গেছে তা কেন এতকাল পরে, কান্না হয়ে, বর্ষা হয়ে, মেঘ হয়ে, ঝড় হয়ে, আজ এ আনন্দ বেলায়?

যা হারিয়ে যাবার তা হারিয়েই যায়। আবার কেন তা ফিরে পাবার এত ব্যাকুলতা?
কেন ব্যাকুল বাসনারা উন মুখ চেয়ে থাকে, হে প্রাণাধিক বলতে পারো?
মনের রাজকুমার বিশ্বাস করো, ইচ্ছা করে তোমায় মনে তুলি নাই!

তুমি নেই আমি নেই হারিয়ে গেছে দিন। ফুরিয়ে বিন।প্রীতির চিহ্ন প্রেমের ঋণ। মরীচিকা আবেশে ভালোবাসার ঠিকানা এলোমেলো হয়ে গেছে!
গানের তাল লয় সুর ছন্দ অনুরাগ হারিয়ে ফেলেছে।

তবু কেন যে স্মৃতির পাতারা,
স্মৃতিলতা আবেশে আনন্দ বেদনার দিনগুলোকে করে এত মুখরিত?
কেন এমন করে প্রতিধ্বনি শোনা যায় বাতাসের কানে।
শোনা যায় ঠিক যেন সে মুখেরই সুমিষ্ট বাণী,
চোখের জলে চিঠির অক্ষরে লেখা সে কথা … অমর বাণী
প্রেমা আমার প্রেমা,
ভালোবাসা নাও, ভালোবাসা দাও,
ঈদ মোবারক,
ঈদ মোবারক।।

১৪.৩.২০২৬ ইং, দুপুর ২টা, শনিবার।,

Related Articles

Back to top button