মতামত

আমার ছোট বোন

সৈয়দা রাশিদা বারী

আহা কি মিষ্টি আমার ছোট বোন, সোনায় বাঁধানো পাখি মনের মতন।
উড়ে পাখি এসেছিল উড়ে চলে গেল,
গেল মন দিয়ে মন নিয়ে, সবাইকে
কাঁদিয়ে ভাসিয়ে, নিজের বাড়ি।।

ও ছিল আমার দাদির চেহারার প্রতিচ্ছবি,
স্বভাবেও হযরত মুসিরন নেশার ভাবমূর্তি।
প্রকৃত নামাজ রোজা হজ যাকাত পালনকারী,
প্রকৃত আল্লাহর ইবাদত বন্দেগী ধারণকারী।
বড় বুবু মা বাবাও ছিলেন, বিশ্ব নবীরি অনুসারী।।

মা ফাতেমা ও আলী (রা:)’র বংশ হতে দাদি এসেছিলেন।
দাদাও ওই একই বংশের ছিলেন, শরীয়ত মোতাবেক ঘর বেঁধে ছিলেন।
এ যুগে তাদেরই আদর্শের ছিলো আমাদের মিনি, রাজকুমারী
চলে গেলো সে রীতি রেখে
ছেড়ে দুনিয়াদারি।।

২৬.৬.২০২৬ ইং সকাল ৯ টা, শুক্রবার।

Related Articles

Back to top button