ব্যবস্থাপনা পরিচালক, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ পুনরায় নতুন নিয়োগে অনিয়ম

টাইমস২৪ ডটনেট : সাইদ একরাম উল্লা, সাবেক পরিচালক (ক্রয়) ও সাবেক প্রধান প্রকৌশলী (কোম্পানী এ্যাফেয়ার্স ) বিপিডিবি, সে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডান হাত হিসেবে ইতিপূর্বে পরিচিতি লাভ করেন। সাইদ একরাম উল্লা পিডিবি তে পরিচালক (ক্রয়) পদে থাকা কালীন বিভিন্ন দুর্নীতির কারণে পিডিবি হতে অবসরের আগে সরকার চাকুরী হতে অবসর প্রদান করে এবং একই সাথে তাঁর চাকুরী শেষে যে প্রাপ্ত অর্থ তা এখনো প্রদান করা হয়নি। গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে তাঁকে চাকুরী হতে অবসরে পাঠানো হয়। এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর আশির্বাদে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড এর এমডি হন। একই ভাবে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর আশির্বাদে গত ২৯ ফেব্রুয়ারি ২০২৪ সালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ এর “ব্যবস্থাপনা পরিচালক” হিসেবে নিয়োগ পান।

অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ বিভাগের স্মারক নং: 27.00.0000.089.11.004.20.64; তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৬ইং তাঁর চুক্তি নবায়নের পরিবর্তে সরাসরি নিয়োগ কার্যক্রম পরিচালনের জন্য এপিএসসিএল কে পরামর্শ প্রদান করছে। গত ০৫ মার্চ ২০২৬ইং তারিখে এপিএসসিএল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরে এমডি পদে লিখিত পরীক্ষ ও মৌখিক পরিক্ষা ০২ বার স্থগিত হওয়ার পরে গত ১৮ জুলাই ২০২৬ ইং তারিখে লিখিত পরীক্ষা ও মৌখিক পরিক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা বোর্ডের চেয়ারম্যানের মদদপুষ্ট সাইদ একরাম উল্লাকে ব্যবস্থাপনা পরিচালক পদের জন্য সুপারিশ করা হয়। বর্তমানে বিদ্যুৎ বিভাগের মাননীয় মন্ত্রী মহোদয়ের সুপারিশ এর জন্য তাঁর দপ্তরে আছে। এখন কথা হচ্ছে পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান কেন এই দুর্নীতিবাজকে সুপারিশ করলেন? অভিযোগ রয়েছে তিনি নাকি কোটি কোটি টাকার প্রতিশ্রুতি পেয়েছেন! এবং প্রাথমিকভাবে কিছু ইতিমধ্যে নিয়েছেন।



