জাতীয়

সততার দেয়াল ভাঙতে না পেরে অপপ্রচার: রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র

টাইমস ২৪ ডটনেট : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ—রাজউকের অথরাইজড অফিসার পলাশ শিকদারকে নিয়ে একটি স্বার্থান্বেষী মহল বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অসাধু উপায়ে অনৈতিক সুবিধা পেতে ব্যর্থ হয়ে ওই মহলটি কর্মকর্তা পলাশ শিকদারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মরিয়া হয়ে উঠেছে বলে জানা গেছে।

পরিকল্পিত ও নিরাপদ নগরায়ণ নিশ্চিতে দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন রাজউকের অথরাইজড অফিসার পলাশ শিকদার। চাকরির শুরু থেকেই সেবাবাজারে অসাধু চর্চা বন্ধ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন তিনি।

তবে তাঁর সততার এই দেয়ালই যেন বাধা হয়ে দাঁড়িয়েছে এক শ্রেণীর কুচক্রী ও অসাধু মহলের সামনে। অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাশ শিকদারের কাছ থেকে নিয়মবহির্ভূত সুবিধা নেওয়ার চেষ্টা করছিল একটি প্রভাবশালী চক্র। কিন্তু কর্মকর্তা নীতিগত অবস্থানে অনড় থাকায় সব ধরনের চেষ্টা ব্যর্থ হয় তাদের।অনৈতিক সুবিধা হাসিল করতে না পেরে এবার ভিন্ন পথ ধরেছে চক্রটি।

কর্মকর্তা পলাশ শিকদারকে ওএসডি করার উদ্দেশ্যে সরকারি বিভিন্ন দপ্তরে জমা দেওয়া হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। মূলধারার গণমাধ্যমে ঠাঁই না পেয়ে, কিছু নিবন্ধনহীন অনলাইন নিউজ পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য।

“পলাশ শিকদার সবসময় বিধিমালার ভেতরে থেকে কাজ করেন। কোনো অনিয়ম প্রশ্রয় না দেওয়ায় একটি চিহ্নিত চক্র অসৎ উদ্দেশ্য হাসিলে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

সচেতন মহল বলছেন, একজন সৎ ও নীতিবান সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র বন্ধে রাজউক ও সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তা না হলে সততার সাথে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা নিরুৎসাহিত হবেন।

Related Articles

Back to top button