স্টাফ রিপোর্টার : বার্সেলোনার নতুন অধিনায়ক হিসেবে রাফিনহার নাম ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের নেতৃত্ব দেবেন ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর এর মধ্য দিয়ে ক্লাবটির ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে স্থায়ী অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
রাফিনহার সঙ্গে বার্সেলোনার নেতৃত্ব কাঠামোয় থাকছেন পেদ্রি, এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিনে ইয়ামাল।