স্টাফ রিপোর্টাট : দক্ষিণ এশিয়ার দেশগুলো ঘরোয়া ফুটবলে নিজেদের ফুটবলারদের অন্য দেশে খেলার সুযোগ করে দিতে ২০২৫-২৬ মৌসুম থেকে শুরু করেছে সাউথ এশিয়ান কোটা। গত মৌসুমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি ক্লাবকে সর্বাধিক পাঁচজন দক্ষিণ এশিয়ার ফুটবলারকে নিবন্ধন করিয়ে বাংলাদেশি হিসেবে খেলানোর সুযোগ করে দিয়েছিল।
দেশের সাবেক ফুটবলারদের সংগঠন খেলোয়াড় কল্যাণ সমিতি এই কোটা বাতিলের দাবি করেছিল। তবে বাফুফে সাবেক ফুটবলারদের সঙ্গে আলোচনা করে কোটা ৫ জন থেকে কমিয়ে ৩ করে। এবার প্রতিটি ক্লাব সর্বাধিক তিনজন সাউথ এশিয়ান (ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা ও পাকিস্তান) ফুটবলার নিবন্ধনের সুযোগ পায়।