সৌদি আরবে কর্মহীন ও মানবেতর জীবনযাপনের অভিযোগ

মীর সাজু : ভুক্তভোগী মোঃ আলমগীর হোসেন (পাসপোর্ট নং- A17928189) অভিযোগ করেছেন, তিনি RL-509 লাইসেন্সধারী Bon Voyage Travels and Overseas Pvt. Limited এর মাধ্যমে সৌদি আরবে যান। প্রতিষ্ঠানটির মালিক কামরুল হাসান ও আলাল মিয়া তাকে “Bin Ladin Company” তে ১০০০ সৌদি রিয়াল বেতনে চাকরির আশ্বাস দিয়ে পাঠান।
তবে সৌদি আরবে পৌঁছানোর পর তিনি জানতে পারেন, সেখানে “Bin Ladin Group” নামে কোনো কোম্পানির অস্তিত্ব নেই। পাশাপাশি গত ৫ মাসেও তাকে কোনো কাজ দেওয়া হয়নি এবং বেতনও পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি মানবেতর জীবনযাপন করছেন। তার সঙ্গে আরও প্রায় ৫০ জন বাংলাদেশি একইভাবে দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছেন বলেও জানান তিনি।
এদিকে বিদেশে যাওয়ার জন্য নেওয়া ঋণের কিস্তির চাপ তার বৃদ্ধ পিতা-মাতার ওপর পড়েছে। ভুক্তভোগীর দাবি, অসাধু আদম ব্যবসায়ীর প্রতারণার কারণে তার জীবন বর্তমানে চরম ঝুঁকির মধ্যে পড়েছে।



