বাংলাদেশ

ফুলবাড়িয়ায় তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে মোঃ আঃ জব্বার : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তালগাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) বেলা পৌঁনে ১২টার দিকে উপজেলার ৭নং বাক্তা ইউনিয়নের কালনাজানী গ্রামে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম মাহফুজ (৩২)। তিনি কালনাজানি গ্রামের নজি মন্ডল বাড়ি নিবাসী মকবুর ডাক্তারের নাতি, আ: মান্নানের একমাত্র ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজ কৃষি কাজ করতেন। আজ বেলা পৌঁনে ১২টার দিকে বাড়ির পূর্বপাশে গোরস্থান সংলগ্ন তাল গাছ থেকে তালের আঁশরা (তালের শাঁস বা আঁশ) পারার জন্য গাছের সাথে বাঁশ বেঁধে তাল গাছে উঠতে থাকেন। প্রায় ৫০ ফুট উপড়ে উঠার পর বাঁশ ভেঙ্গে মাটিতে পড়ে যায় মাহফুজ। মাটিতে পড়ে যাওয়ার পর তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঐদিন বাদ মাগরিব নিজ বাড়িতে মরহুমের জানাযা নামাজ শেষে সামাজিক গোরস্থানে লাশ দাফন করা হয়। তিনি বাবা, মা, স্ত্রী, ১ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখেগেছেন।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, এ ঘটনার বিষয়ে আমাকে কেউ অবগত করেন নি।

Related Articles

Back to top button