প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি জুলহাস উদ্দিন আহমেদ কর অঞ্চল -৩ এ কর্মরত আমার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন এবং ফেসবুক পেইজে ও দৈনিক পত্রিকায় বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে, উক্ত সংবাদে আমাকে সকলের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে যাহা আদৌ সত্য নয়। আমার পিতা শাহাবুদ্দিন আহমেদ মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলা চান্দহর মানিকনগর বাজার চারিগ্রাম ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামে দীর্ঘ দিন বসবাস করে কাপড়ের ব্যবসা করতেন, সেখান থেকে আমার চাকুরী জীবনে পদার্পণ। বাবা মারা যাওয়ার পর পরবর্তীতে দাদার ভিটায় ব্রাহ্মণবাড়িয়া চলে আসি। আমার বিষয়টি তৎকালীন কর কমিশনার স্যার কে অবহিত করি। আমি এখনো ভাড়া বাসায় থাকি, যেটুকু সম্পদ আছে বাবা দাদার কাছে পেয়েছি, ছেলে শিক্ষা বৃত্তি নিয়ে ১ (এক) বছরের জন্য বিদেশে পড়াশোনা করছেন। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানি করছে আমি আমার কর্ম জীবনে কোন অন্যায় করি নাই, আমি কোন প্রকার দুর্নীতির সাথে জড়িত নই। আমার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা, মনগড়া ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।



