তৃতীয়বর্ষের ইনকোর্স-টেস্ট পরীক্ষা শেষ, তবুও মেলেনি দ্বিতীয়বর্ষের ফল

তৃতীয়বর্ষের ইনকোর্স-টেস্ট পরীক্ষা শেষ, তবুও মেলেনি দ্বিতীয়বর্ষের ফল

টাইমস ২৪ ডটনেট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স দ্বিতীয়বর্ষের পরীক্ষা শেষ হওয়ার সাত মাস পেরিয়ে গেলেও দুটি বিভাগের ফল প্রকাশ করা হয়নি। অথচ তাদের তৃতীয় বর্ষের সব ইনকোর্স পরীক্ষা এরই মধ্যে শেষ। অথচ দ্বিতীয় বর্ষে তারা পাস নাকি ফেল করেছেন, তা জানতে পারেননি।

বিভাগ দুটি হলো- উদ্ভিদবিদ্যা এবং ভূগোল ও পরিবেশ। তাদের অনার্স দ্বিতীয়বর্ষের পরীক্ষা শুরু হয় ২০২৫ সালের ১ ডিসেম্বর এবং শেষ হয় চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি। প্রায় সাত মাস হতে চললেও ফল প্রকাশের কোনো পদক্ষেপ না দেখে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে শিক্ষার্থীদের।