টাইমস২৪ ডটনেট : সাধারণ নিয়মে সালাম বা ‘আসসালামু আলাইকুম’ ইসলামে শুধু মুসলমানদের জন্য নির্ধারিত। এই সালাম শুধু মুসলমানদেরই দেওয়া যায়। নবীজি (সা.) মুসলিম ভাইকে বেশি বেশি সালাম দেওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, সালাম মুসলমানদের পারস্পরিক সৌহার্দ ও ভালোবাসা বৃদ্ধি করে। নবীজি (সা.) বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ! আপনারা মুমিন না হলে জান্নাতে প্রবেশ করতে পারবেন না আর পরস্পরে সৌহার্দ ও ভালোবাসা না রেখে আপনারা মুমিন হতে পারবেন না। আমি আপনাদের এমন কাজের কথা বলছি যা আপনাদের পারস্পরিক সৌহার্দ বৃদ্ধি করবে, নিজেদের মধ্যে বেশি বেশি সালাম বিনিময় করুন! (সহিহ মুসলিম: ২০৩)
অমুসলিমদের সালাম দিতে নিষেধ করেছেন নবীজি (সা.)। তারা যদি সালাম দেয়, তাহলে উত্তরে বলতে হবে ‘ওয়াআলাইকুম’ অর্থাৎ ‘তোমার প্রতিও তাই হোক যা তুমি বলেছ’। তারা সালাম দিলেও উত্তরে পূর্ণ সালাম বলা যাবে না। রাসুল (সা.) বলেন, আপনারা ইহুদি-খৃষ্টানদের আগে বাড়িয়ে সালাম দেবেন না। না। (সহিহ মুসলিম: ২১৬৭) আরেকটি বর্ণনায় এসেছে, নবীজি (সা.) বলেন, ইহুদি-খৃষ্টানরা আপনাদের সালাম দিলে উত্তরে শুধু ‘ওয়া আলাইকুম’ বলবেন। (সহিহ বুখারি ৬২৫৮, সহিহ মুসলিম ২১৬৭)