ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০০০ কোটি ডলার

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০০০ কোটি ডলার


টাইমস ২৪ ডটনেট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের খেসারত দিতে হচ্ছে প্রতিবেশী ইরাককেও। দুই দেশের সংঘাতের কারণে ইরাকের আর্থিক ক্ষতির পরিমাণ ইতোমধ্যে ৬০ বিলিয়ন ডলার বা ৬ হাজার কোটি ডলারে গিয়ে ঠেকেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে ইরাকি নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে ইরাকের সামগ্রিক অর্থনীতিতে। এর ফলে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই দেশের এই যুদ্ধ কেবল ইরাকেরই ক্ষতি করছে না, বরং পুরো বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকট তৈরি করছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি আরও বাড়বে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরাক সরকার।

সূত্র: আল-জাজিরা।