বাংলাদেশ

চরফ্যাশন পৌরসভায় মেয়র পদে প্রার্থী মীর শাহাদাৎ হোসেন

মীর সাজু : ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে আলোচনা রয়েছেন সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি ও সাবেক পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মীর শাহাদাত হোসেন (মীর ছায়েদ)। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সেবা মূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় এলাকায় তার পরিচিতি ও গ্রহণ যোগ্যতা রয়েছে।
মীর শাহাদাত হোসেন পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন,নাগরিক সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখেন বলে স্থানীয়রা জানান।
মেয়র পদে প্রার্থী হয়ে তিনি উন্নত ও আধুনিক পৌরসভা করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিশ্রুতির মধ্যে রয়েছে নগরীর অবকাঠামো উন্নয়ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরন জলাবদ্ধতা নিরসন, পরিছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিক সেবার মান উন্নয়ন।
স্থানীয় জনগণ মনে করেছেন অভিজ্ঞতা ও জনপ্রিয়তার কারণে মীর সাহাদাৎ হোসেন( মীর ছায়েদ) নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। ইতোমধ্য তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন।

Related Articles

Back to top button