topআন্তর্জাতিক

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

টাইমস ২৪ ডটনেট : তিনদিনের চীন সফর শেষ করে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ মে) দুপুরের পর বিমানবাহিনীর এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠেন তিনি। এ সময় তার সম্মানে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনদিন আগে বেইজিংয়ে আসেন ট্রাম্প। এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টানা দুদিন বৈঠক করেন তিনি। এ সময় তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

তাদের আলোচনায় বাণিজ্যের পাশাপাশি ইরান ও তাইওয়ান ইস্যু ওঠে আসে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি পৌঁছাতে চীনের সহযোগিতা চায়। অপরদিকে চীন যুক্তরাষ্ট্রকে জানায়, তাইওয়ানকে তারা একীভূত করবে। কিন্তু যুক্তরাষ্ট্র যদি এতে বাধা দেয়, তাহলে তাদের সঙ্গে সংঘাত বাড়বে।

অপরদিকে বাণিজ্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো চীন যক্তরাষ্ট্রের থেকে বোয়িংয়ের ২০০টি বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

Related Articles

Back to top button