ইয়েমেনে সরকারপন্থি ও হুথিদের সংঘর্ষে নিহত ১৪১

ইয়েমেনে সরকারপন্থি ও হুথিদের সংঘর্ষে নিহত ১৪১

টাইমস ২৪ ডটনেট : ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ১৪০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে রোববার ভোর পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানি ঘটে।

সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর দুই সামরিক কর্মকর্তা বলেছেন, শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে রোববার ভোরের মধ্যে সরকারি বাহিনীর অন্তত ৮৪ সৈন্য নিহত হয়েছেন; যাদের অধিকাংশই রকেট হামলায় প্রাণ হারিয়েছেন।