লংমার্চে তেল নষ্ট না করে সংসদে এসে কথা বলুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লংমার্চে তেল নষ্ট না করে সংসদে এসে কথা বলুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : জ্বালানি সংকটের কথা বলে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালনকে সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করে জ্বালানি খরচ না করে বিরোধী দলগুলোর উচিত সংসদে এসে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরা। সংসদে আলোচনা ও বিতর্কের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।