উদীয়মান সেক্সফনিস্ট ও সংগীত পরিচালক তাপস মল্লিক

শাহীন শাহ্ ওয়ালীদ : রাজশাহী সিটির রাজপাড়া থানাধীন লক্ষীপুর প্যরামেডিকেল রামকৃষ্ণ পল্লীতে পাপ্পু মল্লিকের ছেলে বর্তমানের উদীয়মান সেক্সফোন বাদক ,গীতিকার ,সুরকার ও সঙ্গীত পরিচালক তাপস মল্লিক জন্ম গ্রহন করেন । তিনি ৮ বছর বয়স থেকে গান চর্চা করে আসছেন । তাপস মল্লিক পিতার কাছে থেকে শৈশব থেকেই হারমনিয়াম সহ কিবোর্ড এ পারদর্শী ছিলেন। পরবর্তীতের রাজশাহী সিটি বাইপাস বহরমপুর এলাকাতে তাপস মল্লিক ২০১৭ সাথে ” সুর দরিয়া সঙ্গীত একাডেমী ” নামে একটি একাডেমী খুলেন এবং সেখানে নিয়মিত সঙ্গীত শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন । তারপর ঢাকায় এসে ” সাত সূর একাডেমী” তে তাঁর সঙ্গীতের নতুন অধ্যায় রচনা করা শুরু করেন । বর্তমানে তাপস মল্লিক সেক্সফোন এর পিছনে এবং সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করে চলেছেন । বর্তমানের তিনি মিরপুর ১০ নম্বর শাহ্ আলী প্লাজার ৯ তলায় ৯০২ নম্বর রুমে ” মিউজিক হ্যাভেন নামে একটি স্টুডিও পরিচালনা করে আসছেন । সেখানে সঙ্গীত একাডেমীও রয়েছে আরো রয়েছে ডিসপ্লে করা গীটার ,কিবোর্ড,দোতরা, ইকোলেলা,কাহন,জীপসি,অক্টোপেড,বিউগল,পিপা বাঁশী,বেহালা সহ নানা রকম বাধ্য যন্ত্র । যা কিনা বিক্রয় করা হয় । MUSIC HAVEN স্টুডিওটির ব্যবস্থাপনা পরিচালক শ্রাবন শাহ যুক্ত একজন গুনী গিটারিস্ট ও জনপ্রিয় ভোকালিস্ট । তাপস মল্লিক তার ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নে ও নতুন আঙ্গীকে নতুন নতুন গান উপহার দেয়ার প্রত্যাশা পুরনে সকলের কাছে দোয়া প্রার্থী ।



