রাজধানীর উত্তরখান এলাকায় ৮টি ভবনের বেজমেন্ট ভেঙ্গে দেওয়া হয় ও ৪৫ টি মিটার জব্দ করে রাজউক জোন ২/১

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরখান এলাকায় ৮টি ভবনের বেজমেন্ট ভেঙ্গে দেওয়া হয় ও ৪৫টি মিটার জব্দ করে। ভবনের নকশাবহির্ভূত অংশ অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার দুপুর ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান তিনি বলেন অভিযান চলাকালীন সময়ে এলাকার ৮ টি ভবনের উভয় পাশে নকশার বাইরে বহির্ভূত করায় বিভিন্ন অবৈধ অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ও ভবনটির উভয় পাশে রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে অবৈধভাবে অতিরিক্ত অংশ নির্মাণ করা হয়েছিল। জনস্বার্থে এবং নগরীর শৃঙ্খলা বজায় রাখতে এই নকশাবহির্ভূত অংশগুলো ভেঙে দেওয়া হয়েছে। একই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নকশার বাইরে ও অবৈধ প্লট দখলের বিরুদ্ধে রাজউকের এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানে রাজউকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার শেখ মো:হাসানুজ্জামান ও মেহেদী রায়হান নাদিম সহ পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান সহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযানে পর্যাপ্ত পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।



