বাংলাদেশ
যশোর সীমান্তে বিজিবি,মাদকদ্রব্য সহ বিপুল পরিমাণল মালামাল আটক

বেনাপোল প্রতিনিধি: ৮ মার্চ ২০২৬ রবিবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন৪৯ বিজিবি এর কাশিপুর ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৫৪০ বোতল Eskuf Syrup, ১৫৯ টি শাড়ী, ০৮ টি কম্বল এবং ১৭৪২ টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১৬,৬৪,৬০০/-(ষোল লক্ষ চৌষট্টি হাজার ছয়শত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধি নায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন।তিনি জানান,সীমান্তে বিজিবির আভি যানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।



