বাংলাদেশ

ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার

ফুলবাড়িয়া থেকে মো: আব্দুল জব্বার : ময়মনসিংহের ফুলবাড়িয়ার সাংবাদিকদের প্রাণের সংগঠন ঐতিহ্যবাহী ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে ফুলবাড়িয়া প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ শেষে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জোবায়ের হোসেন, উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম, সেক্রেটারি ডা. আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আলহাজ্ব এবি সিদ্দিক, পৌর বিএনপি’র আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর সরকার সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক আবুল কালাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিশেষ দোয়া পরিচালনা করেন সাংবাদিক আলহাজ্ব মো. নুরুল ইসলাম খান।

Related Articles

Back to top button