topআন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স

টাইমস ২৪ ডটনেট: ইরানে হামলা না করার শর্তে যুক্তরাষ্ট্রকে ফরাসি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে ফ্রান্সের সামরিক বাহিনী।ফরাসি সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন সামরিক সহায়তামূলক বিমানগুলোকে একটি ফরাসি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা বলেছে, এসব বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে না। এ বিষয়ে ‘পূর্ণ নিশ্চয়তা’ পাওয়া গেছে।


ফ্রান্সের সামরিক সদরদপ্তরের তথ্যমতে, অপারেশনাল সহায়তা প্রদানকারী মার্কিন বিমান (যুদ্ধবিমান নয়) ফ্রান্সের ইস্ত্রেস বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি পেয়েছে। এ ছাড়া বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ফ্রান্স শর্ত দিয়েছে যে, সংশ্লিষ্ট বিমানগুলো কোনোভাবেই যুক্তরাষ্ট্রের ইরানে পরিচালিত অভিযানে অংশ নেবে না; বরং কেবল অঞ্চলে আমাদের অংশীদারদের প্রতিরক্ষায় সহায়তা করবে। এ বিষয়ে পূর্ণ নিশ্চয়তা পাওয়া গেছে।


এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার (৪ মার্চ) এ-সংক্রান্ত বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।


বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এর ফলে কিছু আরব দেশে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেহরান। যে কারণে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কো এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে।বিবৃতিতে বলা হয়, এই পরিস্থিতি তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত আরব দেশগুলোকে নিজেদের স্বার্থে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে।

Related Articles

Back to top button