বাংলাদেশ

বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হাসান আটক

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলের শীর্ষ টেন্ডারবাজ, চাঁদাবাজ ও মানবপাচারকারী হিসেবে পরিচিত রমনা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান মানিককে আটকের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাকে আদালতে চালান করা হয়নি। গতকাল রাতে গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

সূত্র জানায়, গতকাল রাত ১২টার দিকে মানিককে আটকের পর ডিবি হেফাজতে রাখা হলেও এখন পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য সোহাগ পরিবহনের মালিকের মামা পরিচয়ে বিশাল অংকের টাকার বিনিময়ে জোরালো তদবির চলছে।
অভিযোগ রয়েছে, ৫ আগস্ট পরবর্তী ঢাকা শহরে আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলে সরাসরি অর্থ যোগানদাতা এই কুখ্যাত সন্ত্রাসী। এছাড়া গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে মাফিয়া স্টাইলে অস্ত্র হাতে তাকে মাঠে দেখা গিয়েছিল।এছাড়াও ২০২৪ এর ৭ই জানুয়ারি যে ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সে নির্বাচনে ঢাকা ৭ আসনের এমপি পদপ্রার্থী বাহার উদ্দিন নাসিমের নির্বাচনী প্রধান সমন্বয়ক ছিলেন এ কুখ্যাত সন্ত্রাসী মানিক এছাড়া যেই এলাকায় দায়িত্বে ছিলেন তারমধ্যে মালিবাগ গুলবাগ শাজাহানপুর এর দায়িত্বে ছিলেন, সাধারণ জনগণের আতঙ্কের নাম ছিলো মানিক এছাড়া ও
নিরাপত্তা বাহিনীর নথিপত্র অনুযায়ী, মানিকের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ছাত্র হত্যা মামলা, মোহাম্মদপুর থানায় হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার দেওয়া মামলা যার এক নাম্বার আসামি শেখ হাসিনা এবং তেজগাঁও এলাকায়ও চাঁদাবাজির মামলা এছাড়াও কেরানীগঞ্জ থানায় মানবপাচারের মামলা ও ভাটারা থানায় ছাত্রহত্যা মামলা সহ একাধিক মামলা অভিযান রয়েছে।

Related Articles

Back to top button