শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে বিসিএস (ট্যাকসেশন) এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

টাইমস ২৪ ডটনেট : বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি জনাব আহসান হাবিব ও মহাসচিব জনাব সৈয়দ মহিদুল হাসানের নেতৃত্বে কমিটির সদস্যগণ শেরেবাংলা নগরে অবস্থিত তাঁদের মাজারে এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ তাঁদের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তাঁদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অনুষ্ঠানে এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



