বাংলাদেশ

সাংবাদিক রুহুল বারী ফিরোজের বাবার জানাজায় হাজারো মানুষের ঢল

নিজস্ব প্রতিনিধি: দৈনিক সমাচারের উপ ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক রুহুল বারী ফিরোজের বাবা মো: মজিবর রহমান মারা গেছেন।  

তিনি অসুস্থ হয়ে ভর্তি ছিলেন রাজধানীর বক্ষ্যব্যধি হাসপাতালে, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স ১০০ বছর হয়েছিলো।

তিনি ইসলামপুর সরকারি নেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক ছিলেন।

তিনি স্ত্রী, সন্তান, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ আসর ইসলামপুরে হাজারো মানুষের উপস্থিতিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরবর্তীতে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়।

মো: মজিবর রহমান মৃত্যুতে দৈনিক সমাচারের সম্পাদক মো: আবু তালেব ও ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেন ভুঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন।

Related Articles

Back to top button