বাংলাদেশ

দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদ্য নিয়োগকৃত প্রশাসক রোকেয়ার কাণ্ড

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদ্য নিয়োগ কৃত প্রশাসক রোকেয়া বেগমের নামে বিভিন্ন অনিয়মের অভিযোগে উঠছে।এ বিষয়ে রোকেয়া বেগমকে অপসারণের দাবি জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব বরাবর লিখিত অভিযোগ করেছেন দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার।

অভিযোগসূত্রে জানা যায়”গত ১২/০৪/২০২৬ রবিবার সংস্থার ইসি কমিটিকে কোনরকম অবগত না করে। হঠাৎ করে একদল পুলিশ বাহিনী নিয়ে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বকশিবাজার প্রধান কার্যালয় প্রবেশ করেন। প্রশাসক রোকেয়া বেগম এবং সংস্থাটির দায়িত্বরত কোন কর্মকর্তা ভিতরে না থাকায়। তার সাথে নিয়ে যাওয়া পুলিশবাহিনীকে দিয়ে সংস্থার নিচ তলার অফিস কক্ষের তালা ভেঙ্গে প্রবেশ করেন এবং দরজা বন্ধ করে দেন। এছাড়াও বিদ্যুৎ সংযোগ সিসি ক্যামেরার লাইন বিচ্ছিন্ন করে ভিতরে থাকা প্রায় দুই শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীকে পুলিশ দিয়ে লাঠিপেটা সহ হুমকি প্রদান করেন। যাহার ভিডিও এবং সিসি ফুটেজ প্রতিবেদকের হাতে রয়েছে।


এ বিষয়ে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার জানান। আমরা যতটা জানি একজন প্রশাসক থাকা দরকার স্বচ্ছ এবং নিরপেক্ষ কিন্তু সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগকৃত প্রশাসক রোকেয়া বেগম সংস্থার একটি নির্দিষ্ট প্রতিপক্ষ দলকে চেয়ারে বসানোর জন্য। উঠে পড়ে লেগেছে।যা আইনি দৃষ্টিতে শামিল।

তিনি আরো জানান। দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন মামলা রয়েছে। যাহার নাম্বার ৪১৫৯/২০২৬ মামলার বিষয়ে রোকেয়া বেগম অবগত থাকা সত্ত্বেও। সংস্থার ভিতরে ঢুকে আমার দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের শরীরে হাত দেওয়ায়। একাধিক প্রতিবন্ধী মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। আমি এ ধরনের অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।একই সাথে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব মহোদয়ের কাছে প্রশাসক রোকেয়া বেগমের অপসরণের দৃষ্টি আকর্ষণ করছি।

অভিযোগের বিষয়ে: প্রশাসক রোকেয়া বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাহিরে একটি প্রোগ্রামে আছেন বলে জানান এবং কথা না বলে মুঠোফোনের লাইনটি বিচ্ছিন্ন করে দেন।

Related Articles

Back to top button