topআন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সি-১৩০ বিমান ভূপাতিত করল ইরান (ভিডিও সহ)

টাইমস ২৪ ডটনেট: ইস্ফাহানের আকাশে বিমানটি আকাশ থেকে মাটিতে নামিয়ে আনে পুলিশের কমান্ডো ইউনিট ফারাজ রেঞ্জার্স। রোববার (৫ এপ্রিল) বিমানটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে ইরানের আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ। তারা বলেছে, এই বিমানটি বিধ্বস্ত যুদ্ধবিমান এফ-১৫ এর ক্রুকে উদ্ধারে ইরানে প্রবেশ করেছিল। তখন এটিকে ভূপাতিত করা হয়।

এরআগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, উদ্ধার অভিযানে যাওয়া দুটি সামকিক বিমান ইরানে আটকে গিয়েছিল। কিন্তু বিমানগুলো যেন ইরানের হাতে না যায় সেজন্য এগুলো ধ্বংস করে দেয় মার্কিন সেনারাই। পরবর্তীতে আরও তিনটি বিমান নিয়ে যুদ্ধবিমানের ক্রু ও উদ্ধারকারীদের উদ্ধার করে আনা হয়।ইরানের অপর বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ভূপাতিত বিমানটি সি-১৩০ মডেলের। এটি রিফুয়েলিংয়ের কাজ করছিল।ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, “ভূপাতিত করা বিমানটি ইরানের পবিত্র ভূমিতে হামলাকারী শয়তানদের জ্বালানি রিফুয়েলিংয়ের কাজে নিযুক্ত ছিল।”

https://youtu.be/2wwmWv3jE1w

Related Articles

Back to top button