বাংলাদেশ

গর্জনিয়া ইউনিয়ন যুবদলের ইফতার ও দোয়া মাহফিল

এস.এম.হুমায়ুন কবির, কক্সবাজার ব্যুরোচীফ: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ শুক্রবার বিকেল ৪টায় বাকখালী কনভেনশন হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম। সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক আবু সায়েদ পারভেজ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আকরাম।
এ সময় সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আবুল মনছুর, জয়নাল আবেদিন, সাহাব উদ্দিন, কুতুব উদ্দিন, আবু তাহের, আব্দুল মালেক, জিয়া উদ্দিন বাবুল, মহি উদ্দিন, নবী আলম, মিজান, আবছারসহ ইউনিয়ন যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা রমজানের শিক্ষা ধারণ করে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Related Articles

Back to top button