বাংলাদেশ

চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মীর সাজু, চরফ্যাশন, ভোলা: “আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই স্লোগানে চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে চরফ্যাসন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন সভা কক্ষে রবিবার ( ৮ মার্চ) সকাল ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন ।
বক্তব্য রাখেন প্রভাষক মোহাম্মদ উল্লাহ, ওসি (তদন্ত) খলিলুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা আব্বাছ উদ্দিন, উপজেলা গণঅধিকার আহবায়ক মাসুদ চৌধুরী, এনসিপির যুগ্ম সমন্বয়কারী শফিউল্লাহ, উপজেলা বিজেপি নেতা ছালাউদ্দিন, এনজিও প্রতিনিধি জগন্নাথ রায়, প্রভাষক ফারহানা আফরোজ।
বক্তারা নারীর অধিকার ও ক্ষমতা বাস্তবায়নে প্রতিবন্ধকতাগুলো তুলে ধরে নারীর প্রতি নির্যাতন বন্ধে সবাইকে আরো সচেতন হওয়ার উপর গুরুত্বরোপ করেন ।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী।

Related Articles

Back to top button