ভারত

ডিব্রুগড়ে অনিরুদ্ধদেব সেবা সমিতির পক্ষ থেকে সাহিত্যিক ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক গন্ধেশ্বর শইকিয়াকে সংবর্ধনা

এম হাশিম আলি প্ৰতিনিধি ডিব্রুগড়, ৮ মার্চ: বিশিষ্ট লেখক, সাহিত্যিক এবং রাষ্ট্রপতির কৃতি শিক্ষক পুরস্কারপ্রাপ্ত গন্ধেশ্বর শইকিয়াকে ‘শ্রীশ্রী অনিরুদ্ধদেব সেবা সমিতি, অসম’-এর পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। লেখকের মানকটা খনিয়া গাঁওস্থিত নিজ বাসভবনে সমিতির সভাপতি ল’নাথ চৌখাম, সম্পাদক হলিরাম ফুকনসহ অন্যান্য কয়েকজন কর্মকর্তায় তাঁকে চেলেং চাদর, গামোচা এবং আর্থিক সম্মাননা প্রদান করে সংবর্ধিত করেন।এর প্রতিদানে লেখকও সমিতির কর্মকর্তাদের ফুলাম গামোচা দিয়ে অভ্যর্থনা জানান। উল্লেখ্য যে, গন্ধেশ্বর শইকিয়া ‘শ্রীশ্রী অনিরুদ্ধদেব সেবা সমিতি, অসম’-এর অনুরোধে মায়ামৰা বৈষ্ণব গুরু অনিরুদ্ধদেবের একটি জীবনী রচনা করে সমিতিকে প্রদান করেন।সংবর্ধনা অনুষ্ঠানে অনিরুদ্ধদেব জুনিয়র কলেজের অধ্যক্ষ ভূষণ জ্যোতি সন্দিকৈ, মদারখাত এস আর সি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হিরণ্য সেনাপতি এবং যুব নেতা উদয় শংকর মহন উপস্থিত ছিলেন। ইতিমধ্যে বইটি প্রকাশিত হয়েছে এবং পাঠকমহলেও ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

Related Articles

Back to top button