বাংলাদেশ

জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মহনগর দক্ষিণের কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক: মো. শাহাদাত হোসাইন খানকে (আশিক) সভাপতি ও মাসুদ রানাকে (হীরা বাবু) সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা মহানগরের (দক্ষিণ) ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ দেয়া হয়েছে আগামী তিন বছর।

গতকাল রোববার এক সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্্ মো. আবু জাফর ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম (রাজু) এই কমিটিকে অনুমোদন দিয়েছেন।
কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মজিবুর রহমান মোল্লা, সহ-সভাপতিরা হলেন, মো. আবুল কাশেম, মো. মোয়াজ্জেম হোসেন, মো. জহির রায়হান (পলাশ), মো. কবির আহম্মেদ লিটন, আবিদ আব্বাস, মো. অহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. আব্দুর রহিম হাওলাদার (রানা), মো. শাহানেওয়াজ, মো. আবদুল গফুর ভূঁইয়া, আবুল বাসার, শাহ আলম, মো. ফারুক হোসেন ও মো. মনিরুজ্জামান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন, মো. সেন্টু শেখ, মো. নাছির উদ্দিন, মো. ফয়সাল আহম্মেদ সোহেল, মো. জাকারিয়া হোসেন, ওবায়েদুর রহমান, মো. সুমন হোসেন, মো. ফারুকুল ইসলাম, মো. নবীউল্লাহ, মো. ইব্রাহীম খলিল রাজা। এছাড়াও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. শাহরিয়ার কবির নোমান, মো. আবুল কালাম মির্জা ও মো. তাহের সরকারকে (দুলু)।

Related Articles

Back to top button