বাংলাদেশ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন-এ বদলি ইস্যুতে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগে অচলাবস্থার শঙ্কা

টাইমস২৪ ডটনেট, ঢাকা: বদলি আদেশকে কেন্দ্র করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)–এর প্রধান কার্যালয়ে টানা দুই দিন ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ, বিক্ষোভ ও হাতাহাতির ঘটনায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সংস্থার সূত্র জানায়, ১৭ ফেব্রুয়ারি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামানকে পাটুরিয়া ঘাট থেকে ডক-২ এ বদলির দাবিতে সংস্থার চেয়ারম্যান কে চাপ সৃষ্টি করে সিবিএ’র নেতৃবৃন্দ সহ শ্রমিকেরা।
আদেশ বাতিলের দাবিতে ওপর পক্ষ সিপিও মানসুরা আহমেদের নেতৃত্বে কিছু কর্মকর্তা চেয়ারম্যানের দপ্তরে যায়। অভিযোগ রয়েছে, সিপিও মানসুরা আহমেদ ও রুবেলুজ্জামানের নেতৃত্বে ১২-১৩ জন একসঙ্গে চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করেন। এ সময় সিবিএ নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এসময় তারা কর্মবিরতি ঘোষণা করে।

পরদিন বুধবার ১৮ ফেব্রুয়ারি পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। কর্মকর্তাদের একাংশের অভিযোগ, এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের নেতৃত্বে বদলি আদেশে স্বাক্ষরের জন্য প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা হয়। এইসময় কর্মকর্তাগণ ও শ্রমিকেরা মুখোমুখি হলে
প্রত্যক্ষদর্শীদের দাবি, বোর্ডরুম এলাকায় কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উভয় পক্ষই টিসি প্রাঙ্গণে স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে প্রধান কার্যালয়ে ভীতি ও অস্থিরতা তৈরি হয়।

এ ব্যাপারে ইউনিয়ন সংশ্লিষ্টরা দাবি করেন, সংশ্লিষ্ট বদলি আদেশ নিয়ে অসন্তোষ থেকেই কর্মচারীরা প্রতিবাদ জানিয়েছেন এবং কর্মচারীদের স্বার্থ রক্ষায় তারা অবস্থান নিয়েছেন। তারা সিপিও মানসুরা আহমেদ ও রুবেলুজ্জামানের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
ঘটনার বিষয়ে চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানের ভেতরে সৃষ্ট এই অস্থিরতা দ্রুত নিরসনে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Back to top button