আন্তর্জাতিকজাতীয়

মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

টাইমস ২৪ ডটনেট: দেশে দেশে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র রমজান। আরবি এই মাসের গণনা শুরু হতেই বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শুভেচ্ছা বার্তাটি হোয়াইট হাউসের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রমজান হলো আধ্যাত্মিক নবায়ন ও স্রষ্টার অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সময়। অনেক আমেরিকান নাগরিকের কাছে পবিত্র সময়টি প্রার্থনা ও রোজার ওপর বিশেষ গুরুত্বারোপ করে।

এতে আরও বলা হয়, রমজান পারস্পরিক বন্ধন দৃঢ় করে এবং মমতা ও নম্রতার মতো ভাগ করে নেওয়া মূল্যবোধগুলোকে পুনপ্রতিষ্ঠিত করে। পাশাপাশি, স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার স্রষ্টা আমাদের দিয়েছেন, তা এ জাতির পরিচয়ের অংশ এবং দেশের সমৃদ্ধি ও শক্তির অন্যতম স্তম্ভ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ কারণেই প্রশাসন প্রতিদিন এটি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, যেন সব নাগরিক তাদের বিশ্বাস অনুযায়ী উপাসনা করতে পারেন; কারণ ধর্মীয় স্বাধীনতার অর্থ হলো কোনো প্রকার নিপীড়নের ভয় ছাড়াই নিজের ধর্ম পালন করা।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, এই মর্যাদাপূর্ণ ও কল্যাণময় সময়ে তিনি বিশ্বজুড়ে আনন্দ, আশীর্বাদ, ঐক্য ও শান্তির জন্য প্রার্থনা করছেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সব উপসাগরীয় দেশে আজ রমজান শুরু হয়েছে এবং পবিত্র এই মাস ঈদুল ফিতরের উৎসবের মধ্য দিয়ে শেষ হবে।

সূত্র: সামা টিভি।

Related Articles

Back to top button