বাংলাদেশ

বাংলাদেশ কৃষি ব্যাংকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

টাইমস ২৪ ডটনেট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহতায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫, কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৬ ফেব্রুয়ারি বাদ আসর, বাংলাদেশ কৃষি ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শাখা ও আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং নবনির্বাচিত সরকারের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে ব্যাংকের সার্বিক উন্নয়ন, কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত নিরাপত্তা ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করা সকলের দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, নতুন সরকার দেশের অর্থনৈতিক অগ্রগতি, সুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলাদ সম্পন্ন হয়।

Related Articles

Back to top button