বাংলাদেশ

জামায়াতকে হারিয়ে কক্সবাজারের চার আসনেই বিএনপির ভূমিধস জয়

এস. এম. হুমায়ুন কবির, কক্সবাজার : কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. আ. মান্নান এ ফলাফল প্রকাশ করেন। ঘোষিত ফল অনুযায়ী, জেলার চারটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীরা জয়ী হয়েছেন।

জেলার আসনগুলো হলো কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া), কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া), কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)।
কক্সবাজার-১: সালাউদ্দিন আহমদের জয়:
চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ৪০ হাজার ৪৯০ জন। ১৭৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির সালাউদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৭২৮ ভোট।
এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ৩ লাখ ৫৬ হাজার ২৭৫টি। বাতিল হয়েছে ৬ হাজার ১৬২টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোট ৩ লাখ ৬২ হাজার ৪৩৭টি, যা মোট ভোটারের ৬৭ দশমিক ০৬ শতাংশ।
কক্সবাজার-২: মাহফুজ উল্লাহ ফরিদের জয়:
মহেশখালী-কুতুবদিয়া আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৮৫১ জন। ১২৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৪৩ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ এইচ এম হামিদুর রহমান আযাদ পেয়েছেন ৯১ হাজার ৮৮৯ ভোট।
মোট বৈধ ভোট ২ লাখ ২৭ হাজার ১৮৫টি। বাতিল হয়েছে ৫ হাজার ৫২৪টি। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৩২ হাজার ৭০৯টি, ভোটের হার ৬০ শতাংশ।
কক্সবাজার-৩: লুৎফুর রহমানের বিজয়:
সদর-রামু-ঈদগাঁও আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ৯৬৪ জন। ১৮৩টি কেন্দ্রের ফলাফলে বিএনপির লুৎফুর রহমান পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শহীদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮২৭ ভোট।
এ আসনে মোট বৈধ ভোট ৩ লাখ ৫০ হাজার ৯৮৮টি। বাতিল হয়েছে ৫ হাজার ৬০৬টি। সর্বমোট প্রদত্ত ভোট ৩ লাখ ৫৬ হাজার ৫৯৪টি, যা মোট ভোটারের ৬৫ দশমিক ৩১ শতাংশ।
কক্সবাজার-৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শাহজাহান চৌধুরীর জয়:
উখিয়া-টেকনাফ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৬৮৮ জন। ১১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নূর আহমদ আনোয়ারী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট।
এ আসনে মোট বৈধ ভোট ২ লাখ ৫০ হাজার ৩৩২টি। বাতিল হয়েছে ৪ হাজার ৮৯৯টি। ভোটের হার ৬৭ দশমিক ৯৪ শতাংশ।
চারটি আসনেই বিএনপি প্রার্থীদের জয়ের মধ্য দিয়ে জেলায় দলটির অবস্থান আরও শক্ত হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

Related Articles

Back to top button