ভারত

অসম থেকে ২,৫৬৯ জন হজযাত্রী পবিত্র মক্কা–মদিনার উদ্দেশে যাত্রা করবেন ১৮ এপ্রিল থেকে: ডিব্রুগড় থেকে ৪৭ জন হজযাত্রী

টাইমস ২৪ ডটনেট : প্রতি বছরের মতো এ বছরও সৌদি আরবের মক্কা–মদিনায় পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে অসমের হজযাত্রীরা আগামী ১৮ এপ্রিল থেকে গুয়াহাটি থেকে যাত্রা শুরু করবেন। গুয়াহাটি থেকে সরাসরি সৌদি আরবের মদিনায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানে করে হজযাত্রীরা রওনা হবেন। ১৮ এপ্রিল থেকে যাত্রীরা মদিনার উদ্দেশে যাবেন। প্রথম দিনে ৩২৪ জন, একই দিনে আরও ৩২৪ জন, ১৯ এপ্রিল ৩২৪ জন, ২০ এপ্রিল ৩২৪ জন এবং শেষ দিনে অর্থাৎ ২১ এপ্রিল ২১৫ জন হজযাত্রী যাবেন। মোট পাঁচ দিনে গুয়াহাটি থেকে ২,৫৬৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন।ডিব্রুগড় জেলা থেকে এ বছর মোট ৪৭ জন হজযাত্রী যাবেন। এর মধ্যে পুরুষ ২৮ জন এবং মহিলা ১৯ জন।২০২৬ সালে পবিত্র হজ পালনের জন্য অসম থেকে যাওয়া হজযাত্রীদের জেলা-ভিত্তিক তালিকা -ডিব্রুগড় – ৪৭ জন (পুরুষ ২৮, মহিলা) ,বজালী – ৪, বাক্সা – ০, বরপেটা – ৮৫,বিশ্বনাথ – ১১, বঙাইগাঁও – ২২, কাছার – ৪৭৮, চরাইদেউ – ৫, চিরাং – ৮,দরং ১২১, ধেমাজি – ০,ধুবুরি – ১০৯, গোয়ালপাড়া – ৮১, গোলাঘাট – ২৭,গুয়াহাটি – ২৮, হাইলাকান্দি – ২৩৩,হোজাই – ৬৪,যোরহাট – ৩৪,কামরূপ – ৯৯, কামরূপ মেট্রো – ১৭৯, করিমগঞ্জ – ৪১৫,কোকরাঝাড় – ১৭, লক্ষীমপুর – ৩৭, মরিগাঁও – ৭৮, নগাঁও – ১৭২, নলবাড়ি – ২৮ শিবসাগর – ৭৬,শোণিতপুর – ১০, দক্ষিণ, সালমারা – ৪২, তামুলপুর – ৪, তিনসুকিয়া – ৩৫,উদালগুড়ি – ১২,ডিব্রুগড় – ৪৭,ডিমা হাসাও – ২ জন।সর্বমোট হজযাত্রী সংখ্যা ২,৫৬৯ জন। এর মধ্যে পুরুষ ১,৭৬৩ জন এবং মহিলা ৮০৬ জন বলে কেন্দ্রীয় হজ কমিটির সভাপতি আলহাজ নেকিবুজ জামান জানিয়েছেন। ২০২৫ সালে ডিব্রুগড় থেকে মোট ২৭ জন হজযাত্রী হজে গিয়েছিলেন। ডিব্রুগড়ে সরকারি ভাবে হজযাত্রীদের সিট বরাদ্দ ১২ ফেব্রুয়ারি জন বেরি হোয়াইট সেমিনার হলে প্রদান করা হবে।

অসম হজ কমিটির সভাপতি জামান আরও জানান, এ বছর সরকারি ভাবে হজযাত্রীদের সঙ্গে মক্কা-মদিনায় পরিদর্শক বা সহায়ক হিসেবে মোট ১৬ জন যাবেন। হজযাত্রীরা ৪৬ দিন মক্কা ও মদিনায় হজ পালন শেষে আগামী ২ জুন নিজ নিজ বাড়িতে ফিরে আসবেন। জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুয়াহাটিতে যাত্রীদের নিয়ে আসা হবে। ২ জুন দুটি বিমানে ৩২৪ জন করে হজযাত্রী ফিরবেন, ৪ জুন আবার দুটি বিমানে ৩২৪ জন করে এবং ৫ জুন ২১৫ জন হজযাত্রী ফিরবেন।ডিব্রুগড় জেলায় এ বছর প্রথমবারের মতো ৯ ফেব্রুয়ারি মেডিকেল স্ক্রিনিং টেস্ট ডিব্রুগড়ে করা হয় এবং ডিব্রুগড় ঈদগাহের পরিবর্তে নাহরকটিয়ায় এর ব্যবস্থা করা হয়। ডিব্রুগড় জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক চৌকত লতিফ জানান, যদি স্ক্রিনিং টেস্ট ও সিট বরাদ্দ ডিব্রুগড় ঈদগাহে করা হতো, তাহলে সব দিক থেকেই হজযাত্রীদের আরও সুবিধা হতো। এ বছর অসমের হাজীদের প্রশিক্ষণের জন্য আটজন হাজী মুম্বাই থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। ডিব্রুগড়ে আলহাজ শেখ মহম্মদ সাম্মিরুল হক প্রশিক্ষণ প্রদান করবেন।

Related Articles

Back to top button