বাংলাদেশ

তারেক রহমানের জনপ্রিয়তায় প্রতিপক্ষ দিশেহারা: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা): ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে একটি দল সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছে। তাদের যা মনে আসে তাই মুখ দিয়ে বলে। এর মধ্য দিয়েই প্রমাণ হয় তারা স্বৈরাচারী আওয়ামী লীগের মতো রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।”
তিনি আজ সন্ধ্যায় ঢাকা–১৬ আসনে দেশনায়ক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ৮ তারিখ আগমন উপলক্ষে মঞ্চ প্রস্তুতি ও মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
মোস্তফা জামান আরও বলেন, “তারেক রহমানের আগমন ঘিরে ঢাকা মহানগর উত্তরসহ আশপাশের এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই জনসমর্থনই প্রমাণ করে বিএনপি এখনো জনগণের আস্থার প্রতীক।”
তিনি আগামী ৮ তারিখের কর্মসূচিকে সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অনুরোধ করেন।

Related Articles

Back to top button