বাংলাদেশ

দেশে নির্বাচনের পরিবেশ একমাত্র বিএনপি সৃষ্টি করেছে : মোস্তফা জামান

মোঃ আশরাফ হোসেন ঢালী, স্টাফ রিপোর্টার, ঢাকা : ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজ এদেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। যা একমাত্র বিএনপি ও তারেক রহমানের অবদান।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল এন্ড কলেজ মাঠ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

তিনি বলেন, আপনারা হুমকি ধুমকি তে কেউ ভয় পাবেন না। কোন জায়গায় কোন সমস্যা হলে সরাসরি আমাকে বলুন। আমি যাব, সেখানে থাকবো। অনেকেই এই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আপনারা সবাই সতর্ক থাকবেন।
আগামী ১২ তারিখের নির্বাচনে সারাদেশে ভোট চুরির পরিকল্পনা করছে একটি গুপ্ত দল। ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপির প্রতিটা নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তারা যেন অতিরিক্ত ব্যালট পেপার ও সিল নিয়ে ভোট কেন্দ্রে যেতে না পারেন। জামায়াত শিবিরের ভোট চুরির পরিকল্পনা যে কোন ভাবে রুখে দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার নির্বাচন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.কফিল উদ্দিন, আকতার হোসেন, মোঃ আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মোঃ আমান উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক, চাঁন মিয়া বেপারী, জহির উদ্দিন, আবু তাহের খান প্রমূখ।

Related Articles

Back to top button